‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান - ছবি : ইন্টারনেট

টি-টোয়েন্টিতে মোস্তাফিজ

‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান – ছবি : ইন্টারনেট

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার রাতে ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলের বাইরে ছিলেন এই তরুণ বাঁ হাতি পেসার।

আফগানদের বিপক্ষে দলে থাকা আবুল হাসান রাজু বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। মোস্তাফিজের ইনজুরিতেই সুযোগ পেয়েছিলেন ডান হাতি এই পেস বোলিং অলরাউন্ডার। এছাড়া দলের বাকি সদস্যরা অপরিবর্তিত রয়েছেন।

টি-টোয়েন্টি দলের সব সদস্যই এখন ক্যারিবিয়ানে রয়েছেন। সবশেষ সৌম্য সরকার ও আরিফুল হক দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফর্মে না থাকলেও অধিনায়ক সাকিবের পছন্দে সুযোগ পেয়েছেন সৌম্য।

আগামী ৩১ জুলাই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। পরে ৪ ও ৫ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী ও আরিফুল হক।

আরো খবর ➔
The History Behind Grand Ivy Casino NZ’s Popularity