খামেনির বিদায়ের পরই ইরানের মাস্টারস্ট্রোক! সমুদ্রপথে বসল টোল ট্যাক্স

ডেস্ক: খামেনির বিদায়ের পরই বিশ্ব রাজনীতিতে ইরানের সবথেকে বড় মাস্টারস্ট্রোক! সমুদ্রপথে বসল টোল ট্যাক্স! সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের রেশ কাটতে না কাটতেই, পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল ইরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ দিয়ে যাতায়াতের ওপর ট্যাক্স বা টোল বসানোর ঘোষণা দিয়েছে তেহরান!

কিন্তু কেন এই চাল? হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে— তাদের বন্ধু রাষ্ট্রগুলো এই ফি-তে বিশেষ ছাড় পাবে, কিন্তু শত্রু ভাবাপন্ন দেশগুলোকে গুনতে হবে চড়া মাশুল! এই এক ঘোষণায় ওয়াশিংটন থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ।

খামেনি হত্যার প্রতিশোধ এবং অর্থনৈতিক চাপ সামলাতে ইরান এই সমুদ্রপথকে এখন ঢাল হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সমুদ্রের এই একক নিয়ন্ত্রণ বিশ্ব বাণিজ্যে বড়সড় ধস নামাতে পারে।

আরো খবর ➔
Celebrity Sightings in Popular Casino Pubs: A Review of Jackpot City Casino